FIFA World Cup 2026 Live

DigiTV - Premium IPTV Streaming
▶️ Stream ready

এখন শুনছি লুঙ্গি খুলে ধর্ম চেক করার মতো ছেলেমেয়েদের মোবাইল চেক করা হচ্ছে রাস্তাঘাটে!


মানুষের ক্ষোভের ভাষা পাঠ করেন। গায়ক-শিল্পী অর্ণবের আঁকা এই দুইটা ছবি আর সাথের কোলাজ (কে বানিয়েছে জানতে পারিনি) সেই ক্ষোভেরই একটা ছোট উদাহরণ। এরকম আরো বহু মানুষকে দেখেছি, যারা বিএনপি করে না, অনেকে আছে কোনো দলই করে না, কেউ কেউ ট্রাডিশনালি সফ্‌ট টু আওয়ামী লীগ, সবাই প্রচন্ড ক্ষুব্ধ। মনে রাখবেন অরুন্ধতী রায়ের কথাটা, মানুষের মনের ভিতরের ক্ষোভ আর ঘৃণার চেয়ে বিধ্বংসী কোনো মারনাস্ত্র নাই।




কোথায় ছাত্র-কিশোর-শিশু হত্যাকারীদের বিচার দেখার কথা, সেখানে আমাদের প্রতিদিন ঘুম থেকে উঠে শুনতে হচ্ছে উদ্ভট সব কাহিনী! এই সব আজব শাক (পাবলিক রিলেশন্স) দিয়ে কি লাশের মিছিল ঢাকা যাবে? গেছে কোনো কালে? সারা দুনিয়ার মিডিয়া কি বলছে দেখেন। এমনকি পাশের দেশ ভারতে কি বলা হচ্ছে সেটাও দেখেন।




এখন শুনছি লুঙ্গি খুলে ধর্ম চেক করার মতো ছেলেমেয়েদের মোবাইল চেক করা হচ্ছে রাস্তাঘাটে! রাতের বেলা বাচ্চাদের ধরে নিয়ে যাওয়া হচ্ছে! এটা কি কোনো অধিকৃত ভূমি? নাকি স্বাধীন দেশ? কয় প্রজন্মের মন বিষিয়ে তুলছেন এটা কি বুঝতে পারছেন? মানুষ কখন টিপিং পয়েন্টে পৌঁছে যায় জানেন তো?



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Loading posts...