সিঙ্গাপুরে স্যুয়ার ম্যানহোলে আগুন, দগ্ধ দুই নির্মাণকর্মী

 


সিঙ্গাপুরে স্যুয়ার ম্যানহোলে আগুন, দগ্ধ দুই নির্মাণকর্মী

সিঙ্গাপুর প্রতিনিধি:

সিঙ্গাপুরের তুয়াস এলাকায় স্যুয়ার ম্যানহোলে কাজ করার সময় হঠাৎ আগুন লেগে দুই নির্মাণকর্মী আহত হয়েছেন। শুক্রবার (১০ জুলাই) সকাল প্রায় ১১টার দিকে পাইওনিয়ার রোড ও জালান বুরোহ সংলগ্ন একটি পথচারী চলাচলের রাস্তার ম্যানহোলে এ দুর্ঘটনা ঘটে।

সিঙ্গাপুরের জাতীয় পানি সংস্থা PUB জানায়, কর্মীরা একটি স্যুয়ার ম্যানহোলের ঢাকনা প্রতিস্থাপনের কাজ করছিলেন। এ সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে Singapore Civil Defence Force (SCDF) একটি পানির জেট ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনে।

দগ্ধ দুই কর্মীকে দ্রুত Singapore General Hospital (SGH)-এ নেওয়া হয়। তাদের মধ্যে একজন চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। অপর কর্মী সামান্য দগ্ধ হওয়ায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, আগুনের তাপে ম্যানহোলের আশপাশের ঘাস পুড়ে যায়। নিরাপত্তার স্বার্থে এলাকাটি ট্রাফিক কন দিয়ে ঘিরে ফেলা হয় এবং সাময়িকভাবে পাশের কয়েকটি লেন বন্ধ রেখে পথচারীদের বিকল্প পথে চলাচলের ব্যবস্থা করা হয়।

PUB জানিয়েছে, আহত কর্মীদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে। একই সঙ্গে PUB ও SCDF যৌথভাবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ তদন্ত করছে। তদন্ত শেষ হলে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Loading posts...